তাপসের মৃত্যু মেনে নিতে পারছি না : দেবশ্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
বহু ছবিতে তাপসের সহ-অভিনেত্রী হিসেবে কাজ করছেন দেবশ্রী রায়। দেবশ্রী বলছেন, কিছুতেই মেনে নিতে পারছি না তাপস নেই। আপনজনকে হারিয়ে ফেললাম।
দেবশ্রীর সঙ্গে দাদার কীর্তি ছাড়াও সমাপ্তি, চোখের আলোয়, পর্বত প্রিয়, আগমন, সুরের আকাশেসহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তাপস পাল। বুদ্ধদেব দাশগুপ্তর 'উত্তরা'-র মতো ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছিলেন তিনি।
জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। আজ মঙ্গলবার ভোররাতে ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন তাপস পাল। কথা বলা ও চলা-ফেরায় সমস্যা ছিল তার। গত ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে তাকে বের করা হয়। গতকাল সোমবার রাতে ফের অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। এদিন রাত ৩টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।
তাপস পালের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার পরিজনরা। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিউডেও।
১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম তাপস পালের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। ২২ বছর বয়সে মুক্তি পায় তার প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাপস পালকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
‘গুরুদক্ষিণা’, ‘বলিদান’ ‘কড়ি দিয়ে কেনা’র মতো একের পর এক সুপারহিট ছবি ছিল তার ঝুলিতে। এ ছাড়া উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’। ‘সাহেব’ ছবির জন্য পান ফিল্ম ফেয়ার পুরস্কার পান তাপস পাল। বাংলার পাশাপাশি তিনি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন ‘অবোধ’ ছবিতে।
২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন এই অভিনেতা। ওই বছর এবং ২০০৬ সালে পরপর দুবার বিধানসভা নির্বাচনে জেতেন। তুমুল জনপ্রিয়তার জন্য তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হন। ২০০৯ এবং ২০১৪ সালে পরপর দুবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।
তবে ২০১৬ সালের ডিসেম্বরে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে তাপসকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন জেলে থাকার পর ২০১৮-র ফেব্রুয়ারিতে রোজভ্যালি মামলায় জামিন পান এই অভিনেতা।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











